1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী

“চির নিদ্রায় মা যাহার” – মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৬৭ পঠিত

“চির নিদ্রায় মা যাহার”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

কেমন ছিল মাতা তোমার চির নিদ্রায় যিনি !
খাইতে গেলে শুইতে গেলে বুঝিবে তখনি।

খাইতে গেলে ধরতে বায়না দাওনা মুখে তুলে
চোখের জলে স্মরণ কর যেওনা মাকে ভুলে।

খেলতে গিয়ে ব্যথা পেলে জড়িয়ে নিত কোলে
মায়ের সোহাগে দুঃখ কষ্ট সবই যেতে ভুলে।

কেনাকাটা করতে গেলে ধরতে কত বায়না
পছন্দ হয়েছে দাও না কিনে- মা সোনা ময়না।

বেড়াতে গেলে বাপের বাড়ি ধরতে শাড়ির আঁচল
সঙ্গে যেতে না পারলে- জীবনটাই তো বিফল।

কাজ দিলে দিতে ফাঁকি গেছি মাগো ভুলে
বুঝতে পেরেও কষ্ট দেয়নি নিত বুকে তোলে।

পড়াশোনায় বসালে তোমায়- করতে ছলচাতুরি
পড়া লেখা শেষ হয়েছে -ভাত দাও তাড়াতাড়ি।

নিজের খাবার বিলিয়ে দেওয়া ছিল মায়ের স্বভাব
কোন সময় বুঝতে দেয়নি ভাত কাপড়ের অভাব।

বই পুস্তক কাপড় চোপড় গুছানো মায়ের কাজ
জুতা মোজা পড়িয়ে দিতে ছিল না কোন লাজ।

কবর পাশে গিয়ে কাঁদ ওগো মা জননী
দুঃখ দিয়েছি কত তোমায় তখন তো বুঝিনি।

সহেনা মোর প্রাণের ব্যথা বুঝাবো কেমন করে
ক্ষমা কর মাগো তোমার- অভাগা সন্তানেরে।

দোয়া করি মা সুখে থাক তুমি- চিরস্থায়ী ঘরে
চিরনিদ্রায় শায়িত থাক- জান্নাতে বাস করে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট