1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক চট্টগ্রামের টেরিবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, আগুন নিয়ন্ত্রনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন নাচ, গান ও আবৃত্তিতে প্রত্যয়ের জমজমাট বসন্ত উৎসব পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক ও রমজানের ক্যালেন্ডার বিতরণ। শৈশবে গ্রামের পুকুরে মাছ ধরার আনন্দ” গায়ে কাঁচা মাটির গন্ধ- কার না পড়ে মনে? -আলমগীর আলম। পটিয়ার সাংস্কৃতিক জাগরণে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ভূমিকা -আলমগীর আলম রাতের আঁধারে মসজিদে চুরি, উধাও সাউন্ড সরঞ্জাম চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান চসিক মেয়র ডা. শাহাদাত উন্নয়ন ও সেবায় শূন্যতার প্রভাব

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন।

  • সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৬ পঠিত

দ‌ক্ষিন চট্টগ্রামবাসীর জন‌্য সুখবর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যুক্ত হলো নতুন দুটি ট্রেন। ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন এখন থেকে নিয়মিত চলাচল করবে। রেললাইন চালুর এক বছরের বেশি সময় পরে নতুন এ দুটি ট্রেন যুক্ত করেছে রেলওয়ে।

নতুন দুই ট্রেনের মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে সকাল ৬টা ১৫ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ বিকাল তিনটা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পর্যটন নগরে পৌঁছাবে সন্ধ্যা ৭টায়।

অন্যদিকে ‘প্রবাল এক্সপ্রেস’ কক্সবাজার থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ২টা ১৫ মিনিটে।

আর ‘সৈকত এক্সপ্রেস’ রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

ট্রেন দুটির মধ্যে ‘সৈকত এক্সপ্রেস’ বিরতি দেবে ৮টি স্টেশনে; যার মধ্যে রয়েছে- ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু।

আর ‘প্রবাল এক্সপ্রেস’ থামবে ১০টি স্টেশনে; এর মধ্যে আছে- ষোলশহর, গুমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু।

এ দুটি ট্রেনই বন্ধ থাকবে প্রতি সোমবার। দুই ট্রেনের সব যাত্রাতেই থাকবে ১৬টি কোচ, যার আসন সংখ্যা ৭৪৩। একদিনে ট্রেনগুলোতে যাতায়াত করতে পারবেন মোট ২৯৭২ যাত্রী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল হাসান এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ রেলওয়েকে জানিয়েছেন।

রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ট্রেন দুটির চলাচল শুরু হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট