1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা

  • সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৮৮ পঠিত

নিজস্ব সংবাদদাতা, (চট্টগ্রাম)

দক্ষিণ চট্টগ্রামে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ”চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’র উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সাতকানিয়ায় সী-ওয়াল্ড রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাপস দে আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, প্রবাসী সেলিম উদ্দিন, জসিম উদ্দিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য সহ বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলায় কর্মরত স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিকদের নিয়ে গঠিত কমিটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা গরিব অসহায়দের মাঝে ইফতার ও ঈদবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে। আগামীতে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বক্তারা অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট