1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাওলামা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পটিয়ায় প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিল

  • সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮৮ পঠিত

নয়ন হাসান আবিদঃ

গাজীপুরে একটি মসজিদের খতিব সাবেক সেনানেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পটিয়ায় ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় পটিয়া আদালত মসজিদ চত্বর প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা পটিয়া উপজেলার আয়োজনে প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলটি পটিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া মডেল মসজিদ সংলগ্ন মহাসড়ক ১ঘন্টা ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।

প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট,চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট নেতা মাষ্টার আলী খাঁন, জয়নুল আবেদীন, বেলাল উদ্দীন আলমদার,আকতার হোসাইন, মাওলানা কুতুব উদ্দীন, যুবনেতা জামাল উদ্দীন রব্বানী, যুবনেতা নিজামুল করিম সুজন, গোলাম সরোয়ার, সাইফুদ্দীন, মহিউদ্দীন, জোবাইরুল হক, মুহিবুল্লাহ্, দেলোয়ার, ছাত্রনেতা আবু হানিফ, সাজ্জাদ হোসেন, তাজিব সরোয়ার, আরিফ হোসেন সবুজ, মোজাম্মেল, জয়নাল সহ আরো প্রমুখ।

প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন সাবেক সেনানেতা মৌলনা রইস উদ্দিন একজন ছাত্রসেনা কর্মী ছিলেন।আপনাদেরও কি লাশের প্রয়োজন আছে! আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরও এ বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে দেব না! তরুন সুন্নি আলেমেদ্বীন ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতা মাওলানা মোঃ রইস উদ্দিনকে ‘হত্যা’ করার কারণ জানিয়ে বক্তারা বলেন, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য লোকজন নিয়ে ঢাকার সমাবেশে এসেছিলেন মাওঃ রইস উদ্দিন, এটাই তাঁর অপরাধ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট।গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট