1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রবীণ আলেম মাওলানা এজহার সাহেব আর নেই মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আইফোনের লোভেই খুন কুবি শিক্ষকের একমাত্র ছেলে! লালমাই পাহাড়ে মিলল রক্তাক্ত মরদেহ, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক আটক। মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ব্রিকসের উত্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নতুন কর্মসূচি ঘোষনা পটিয়ায় মানবতার বন্ধনের সভা অনুষ্ঠিত মানবাধিকার সুরক্ষায় কাজ করছেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

চট্টগ্রামে ১ দিনে আরও ১৫ জনের করোনা শনাক্ত

  • সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৭৮ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের জুন মাসের শুরু থেকে এ নিয়ে ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ডায়াগনস্টিক সাতজন, মা ও শিশু জেনারেল হাসপাতালে একজন, এপিকে একজন ও মেট্রোপলিটন হাসপাতালে ছয়জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জনই নগরীর বাসিন্দা এবং একজন উপজেলার বাসিন্দা।এখন পর্যন্ত মোট ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪৫ জন নগরের এবং ১৫ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট মৃত্যু হওয়া ৭ জনের মধ্যে ৩ জন মহানগর এবং ৪ জন উপজেলার বসিন্দা।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১২০ জনের পরীক্ষা হয়। এর মধ্যে চারটি হাসপাতালে ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট