1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বোয়ালখালীতে স্ত্রীকে নামাজের কথা বলে অটোরিকশা চালকের আত্মহত্যা

  • সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১৩ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুসলেহ উদ্দিন আরমান (২৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত আরমান ভোলা জেলার মফিজুল হকের ছেলে।তবে তার পরিবার প্রায় ৩০ বছর ধরে বোয়ালখালীতে ভাড়া বাসায় বসবাস করছে। তিন বছর আগে আরমান আনোয়ারা উপজেলার পিংকি আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামে দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের বড় বোন নাছিমা আক্তার বলেন, ‘শনিবার রাতে আমরা সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করি। রাত ১টার দিকে আরমান তার স্ত্রীকে বলে পাশের কক্ষে নামাজ পড়তে যায়। এরপর অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় তার স্ত্রী গিয়ে দেখে, সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আরমান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট