1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৪৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত (২৫) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একটি বাড়িতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার আব্দুস সোবহান টেন্ডলের বাড়ির মো. আয়ুব খানের ছেলে।

স্থানীয়রা জানান, আরাফাত পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার একটি গৃহস্থ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক যবুক। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট