1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময়

  • সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:

জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সুজন বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী বলেন,
শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের আত্মবিশ্বাস, সময়জ্ঞান, দায়িত্ববোধ ও শৃঙ্খলার চর্চা আবশ্যক। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এই ত্রিপাক্ষিক সম্পর্ক যদি মজবুত হয়, তাহলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব।

তিনি আরো বলেন, শিক্ষকেরা যতটা আন্তরিক হবেন, অভিভাবকদেরও উচিত ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি করে সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। সন্তানদের সফলতায় পরিবার, সমাজ ও বিদ্যালয়—সবারই সম্মিলিত অবদান প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল চৌধুরী, সিনিয়র শিক্ষক সুবর্ণা দেবী, শিখা ঘোষ, বিনীতা বড়ুয়া, স্বরাজ গাঙ্গুলী, অভি তালুকদার এবং সহকারী শিক্ষক নয়ন চক্রবর্ত্তী, মো. ইসহাক চৌধুরী, রঘু রায় লালা, অমল কৃষ্ণ সরকার, রাজীব বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমনা আক্তার। তিনি বলেন, আমরা অভিভাবকরা চাই আমাদের সন্তানরা ভালো ফল করুক, কিন্তু তার জন্য প্রয়োজন নিয়মিত খোঁজ-খবর রাখা ও উৎসাহ দেওয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সহায়তা পাওয়া যায়, তা যদি আমরা বাসায় অনুসরণ করি, তবে শিক্ষার্থীরা অবশ্যই ভালো করবে।

সভা শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট