1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উপজেলা জামায়াতের আমির কে দল থেকে অব্যাহতি

  • সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৭৯ পঠিত

মোঃ শফিকুল ইসলাম, রংপুরঃ
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাছেন আলীর বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও ইউএনওর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করে।
এ ঘটনায় জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমির পদ থেকে অব্যাহতি দেয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে নোটিশ দেয় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

ইউএনও শামীম মিঞা বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে হাছেন আলীসহ দীর্ঘদিন থেকে ৪ জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে ওই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করি। কিন্তু কলেজটিতে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন জামায়াত নেতা হাছেন আলী।’
তিনি আরও বলেন, ‘কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক-কর্মচারীদের বেতন হয় নাই । সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনওর) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে।’ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
ইউএনও মহোদয় আরো বলেন, ‘জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় দলীয় ফোরামের এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাছেন আলীকে উপজেলা জামায়াতের আমিরের পদ থেকে অব্যাহতি দেয়।

লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের জামায়াত নেতা হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু অব্যাহতির কারণ সম্পর্কে কিছু বলতে তিনি রাজি হয়নি। এদিকে এ ঘটনায় কলেজের বঞ্চিত শিক্ষকরা ফুসে উঠেছেন। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা ইউএনও মহোদয়ের স্বাক্ষর জাল করার বিষয়টি নিয়ে জেলায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ‌

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট