1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বোয়ালখালীতে চোর সন্দেহে গণপিটুনি, আহত যুবক আটক

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৪৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে মো. ওসমান (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে তিনজনের একটি দল বৈদ্যুতিক তার চুরি করতে আসে। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে। দুজন পালিয়ে গেলেও ধরা পড়ে যান ওসমান। এ সময় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে।

পরে খবর পেয়ে স্থানীয় চৌকিদার আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওসমান চট্টগ্রামের পটিয়া উপজেলার রবিউল আলমের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় চৌকিদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

চিকিৎসা শেষে সোমবার (৪ আগস্ট) পুলিশ তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে একটি মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট