1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বোয়ালখালীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র-জনতার বিজয় মিছিল

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালীতে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্র জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা এ মিছিলের আয়োজন করেন।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইছহাক চৌধুরী ও সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নানের নেতৃত্বে এ মিছিল গোমদণ্ডী ফুলতল থেকে শুরু হয়ে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়ক প্রদক্ষিণ করে পৌর সদরের বুড়িপাড় এলাকায় শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল এ দেশের রাজনৈতিক ইতিহাসে জনগণের বিজয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিএনপির প্রতিটি নেতাকর্মী শহীদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা রাজপথে থাকবো—এই হোক আজকের প্রতিজ্ঞা।

এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজম খাঁন, ইঞ্জিনিয়ার ইকবাল, ওয়াহিদুল আলম, এস এম সেলিম, আক্কাস খাঁন, নুরুল আমিন, কপিল উদ্দিন, এস এম তারেক, এম কপিল উদ্দিন, আবু সিদ্দিক, আবদুল করিম, শেখ মোহাম্মদ মনির উদ্দিন, পৌর বিএনপি নেতা আবছার, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবুল বশর, আরিফ চৌধুরী ছোটন,শওকত আলম, নুরুল আবছার ফারুকী, মো. ইউছুপ, মো. সাইফু, আজগর মেম্বার, মো. মহিউদ্দিন, জেলা যুবদলের সহ: সভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ন সম্পাদক আব্দুল মন্নান, সহ সাধারণ সম্পাদক সায়েম উদ্দিন টিটু, শ্রম বিষয়ক নুরুল আবছার আশিক, উপজেলা যুবদলের সদস্য মহসিন খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী মানিক, পৌর  যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী,  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদুল আলম রাশেদ, এস এ রাসেল, নজরুল ইসলাম, কপিল উদ্দিন, এস এম শহিদ, বাহদুর শাহ, নাজিম উদ্দীন বাহাদুর,ওয়াজেদ, পৌর. যুবদলের যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন, ওমর ফারুক, শাহেদ, নুরুদ্দীন  সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুর হোসেন, মো: শওকত,  উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: সেলিম সাধারণ সম্পাদক মীর ইলিয়াস, হিমু, জোবাইর ছাত্রনেতা জাহেদ শাহরিয়া, জিকু, আরমান, পারভেজ, সাজ্জাদ, কামাল হোসেন রকি, মো.জাহেদুল ইসলাম ও হাসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট