1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন

  • সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪২৭ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি
‎
‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে।
‎
‎শনিবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে একযোগে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
‎
‎এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু,উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা শাখার জামাতের আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
‎
‎ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।
‎
‎উক্ত অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ’কে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর দৃষ্টি নন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলা বাসী খুবই আনন্দিত খুব শীঘ্রই সকলের অংশ গ্রহনে একটি টূর্নামেন্ট আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট