1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত

কর্নফুলীর মোহনায় নৌকাডুবে নিখোঁজ ৩ জেলের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

  • সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮২ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম হতে নোয়াখালী গমনকালে কর্ণফুলী নদীর খারীর মুখ এলাকায় ফিশিং বোট ‘এফবি অনিকা’ চলমান লাইটার ভ্যাসেলের সাথে সংঘর্ষের ফলে সমুদ্রে ডুবে যায়।

উক্ত বোটে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জনকে খুঁজে পাওযা যায়নি। সংবাদের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড উদ্ধারকারী দল কর্তৃক নিখোঁজ ৮ ব্যক্তির মধ্যে গত ৯ আগস্ট বিকাল ৫ টায় ২ জন এবং আজ ১০ আগস্ট সকাল ৮ টায় ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মৃতদেহ স্ব-স্ব আত্মীয়-স্বজনদের নিকট হস্থান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রযেছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট