1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

ফাতেমা সুইটসকে এক লাখ টাকা জরিমানা

  • সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯৪ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন, যথাযথ লাইসেন্স গ্রহণ ছাড়া ব্যবসা পরিচালনা এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মিষ্টির দোকানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে শাকপুরা ইউনিয়নের রাইখালী খাল সংলগ্ন ফাতেমা সুইটসে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে দোকানটিতে পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো বিভিন্ন খাদ্যদ্রব্য এবং বাসী মিষ্টির শিরা পাওয়া যায়। পরে এগুলো ধ্বংস করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে মিষ্টি উৎপাদন করে বাজারজাত করছিল। এছাড়া যথাযথ লাইসেন্স ছাড়াই তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইনে ফাতেমা সুইটসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইয়ুমকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়াও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি।

অভিযান পরিচালনায় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মানোয়ার বেগম , বোয়ালখালী থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট