1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

ঘুরতে এসে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৪০ ঘন্টা পর লাশ উদ্ধার

  • সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২২ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

রংপুর বিভাগীয় প্রধানঃ

আজ (২৫ আগস্ট) সোমবার সকালে রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত দ্বিতীয় তিস্তা সেতু।।বন্ধু সহ ঘুরতে ঘুরতে এসে সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ ঝাঁপ দিয়ে নিখোঁজ হন পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নীরব রায় উৎসের (১৮) মরদেহ উদ্ধার করেন।

নিহত নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে নীরবসহ ৭ বন্ধু মিলে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে নীরব ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে এলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল অভিযান চালায়।

পরে আজ (২৫ আগস্ট ) সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকে আমাদের ডুবুরিদল তল্লাশি চালাচ্ছিল। আজ সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিহতের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট