1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন নাজিমখান বাজারে ইয়াবাসহ আটক ০২

  • সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২২৫ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

রংপুর বিভাগীয় প্রধানঃ

২৭ আগষ্ট ২০২৫ ইং বুধবার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন নাজিমখান বাজারে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও এক ক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।বুধবার ২৭ শে আগস্ট দুপুর ২:৩০ টায় উপজেলার নাজিমখান বাজারে চন্দন রায় নামে এক কিশোর কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এলাকাবাসী।
বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজারহাট থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনা স্থলে পৌছান।চন্দন রায়ের তথ্যের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই বাজারের মাদক ব্যবসায়ী আব্দুল হালিমের দোকানে তল্লাসী করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে পুলিশ ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম ও মাদক ক্রেতা চন্দন রায় কে গ্রেফতার করে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আসাদুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক মাদক ব্যবসায়ী আব্দুল হালিম কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ৫০০০ টাকা জরিমানা করেন।মাদক ক্রেতা চন্দন রায় কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১০০ টাকা জরিমানা করেন।দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল হালিম নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া মনারকুটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং চন্দন রায় উলিপুর উপজেলার তেতুলতলা পান্ডুল ইউনিয়নের স্বপন রায়ের ছেল।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ পরোয়ানা মুলে আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন বলে সাংবাদিক কে নিশ্চিত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট