1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুন্ডে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬১ পঠিত

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুন্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। গতকাল রাত ৯টায় সলিম ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। দেশী, বিদেশী অস্ত্র ও সরঞ্জামসহ ২৯ প্রকারের সমাগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ৪জন আসামীকে আটক করা হয়।
আটকৃততরা হলেন,‘ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার শুন্যের চরের জয়নাল আবেদীনের পুত্র আমিনুল ইসলাম (৪০), কক্স বাজার মহেশখালীর ফকির জুম পাড়ার নুরুল আলমের পুত্র রুমন (২১), জঙ্গল সলিমপুরের মোরশেদের পুত্র আশিক (৩৬) জঙ্গল সলিমপুরের ফয়েজ আহাম্মদের পুত্র কামরুল হাসান (২৯)।
দুপুর ৩ টায় সাংবাদিকদের উপস্থিতিতে মডেল থানার ইনচার্জ মুজিবুর রহমান বলেন,‘ দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে একটি ঘরে অস্ত্র তৈরী করছে একটি চক্র। এ খবরের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগীতায় গত রাত ৯টা হতে পরদিন দুপুর ১২ টা পর্যন্ত অভিযান অব্যাহত থাকে। এক পর্যায়ে অভিযানে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় অস্ত্র তৈরী কারখানা হতে ৪ আসামীসহ ব্যবহৃত কার্তুজ,পাইপ গান,চাইনিজ কুড়াল,লেথ মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জাম পাওয়া যায় বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট