1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়ল শিক্ষার্থীরা

  • সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩০২ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে যৌন হয়রানির অভিযোগে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীও যোগ দেন।

অভিযোগ রয়েছে, শরীরচর্চা বিষয়ের শিক্ষক নুরুল ইসলাম বিদ্যালয়, কোচিং সেন্টার এবং বাসায় ডেকে নিয়ে ছাত্রীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছিলেন। শিক্ষার্থীরা জানান, ভুক্তভোগীরা লোকলজ্জার কারণে এতদিন বিষয়টি প্রকাশ করতে পারেননি।

প্রাক্তন শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। আমরা চাই তাকে চাকরি থেকে বরখাস্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হাকিম আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকের চাকরিচ্যুতি ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক।

তবে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এর আগেও ফেসবুকে আমার নামে অপপ্রচার হলে থানায় জিডি করেছিলাম।

প্রধান শিক্ষক নুরুল হাকিম জানান, শিক্ষার্থীদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট