1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুরু হলো আটা বিক্রি

  • সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলতল ও তুলাতল কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) মো. ওমর ফারুখ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে কিনতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে দুটি পয়েন্টে মোট এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে। তবে সরকারি ছুটির দিনে এ কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে, প্রাথমিকভাবে ৬ কেন্দ্রে ২৪ টাকা ধরে ২ দিন ৫০০ কেজি করে ১ টন আটা বিতরন করার কথা থাকলেও দুটি কেন্দ্রে বর্তমানে বিক্রি করা হচ্ছে।
ফুলতল, তুলাতল দুই কেন্দ্রে সরকারি ছুটি ব্যাতিত প্রতিদিন ১০০ জনকে ৫ কেজি করে বিতরন করা হচ্ছে।পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ,অলি বেকারি, জমাদার হাট,উপজেলা সদর,মুরাদ মুন্সির হাট কেন্দ্র গুলোতে আটা বিতরন কার্যক্রম শুরু হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট