1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

দুই জেলায় ভাঙচুর-আগুন।

  • সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৪ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

রাজশাহী ও রাজবাড়ীতে দরবার হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ। আজ শুক্রবার তার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবারে হামলা চালায়। এ সময় তারা সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরু পাগলা দরবার ও তার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের ৩টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় কয়েকজন আহত হয়। এরপর সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

প্রসঙ্গত, দরবারের একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে গত কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট