1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

আগুনে পুড়ে যাওয়া প্রবাসী পরিবারের পাশে দাঁড়ালেন অধ্যক্ষ সাইয়েদ আহমদ

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৩ পঠিত

মো. আবদুল আলী।

নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক প্রবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা নায়েবে আমির ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমদ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তিনি ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এই সময় অধ্যক্ষ সাইয়েদ আহমদ বলেন, “শ্রমিকরা আল্লাহর বন্ধু, আর প্রবাসীরা বাংলাদেশের প্রাণশক্তি। দেশের উন্নয়নে তাদের অবদান অমূল্য।” তিনি আরও বলেন, “ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে জনগণকে আগামীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

সাক্ষাৎকালে স্থানীয় ও জাতীয় পর্যায়ের জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি মাওলানা আবদুল মাজেদ, সহ-সভাপতি মো. মজিবুল হক ভাঁট, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫নং ইউনিয়ন সভাপতি মো. আবু জাহের মামুন, ঢাকাস্থ ৫নং ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান, চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের সদস্য সচিব মো. আবদুল আলী এবং যুব বিভাগের সেক্রেটারি মো. আরফানুল হক আরফান প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট