1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু

বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে বাদ মাগরিব থেকে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মোহতামিম মাওঃ মুফতী সোলাইমান খাঁন এর পরিচালনায় অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হাবিবউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফয়জুল আমিন কুতুবী।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী, মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহ জালাল ও অত্র এলাকার কৃতি সন্তান ও দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক সহ অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-না’ত সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়।

‎উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি বায়তুশ শরফ জাব্বারিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কোয়ার্টার বায়তুল নূর জামে মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা আব্দুল মালেক ও সহকারী বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম ব্লক ইমাম ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম দেওয়ানী ও চারকিলো জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলী।

‎উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন, ইসলামী সংস্কৃতি শুধু গান-কবিতা নয়; বরং এটি হলো জীবনযাপনের একটি সুন্দর রূপ। এখানে রয়েছে আল্লাহর স্মরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ, মানবতার প্রতি ভালোবাসা, ন্যায়পরায়ণতা এবং ভ্রাতৃত্বের শিক্ষা। আজকের প্রজন্মকে যদি আমরা সত্যিকারের সফল দেখতে চাই, তবে তাদেরকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে। পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির অনুকরণে নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক সংস্কৃতির আলোয় তারা হতে পারে দুনিয়া ও আখিরাতে সফল। অনুষ্ঠানে বক্তারা আগামীতে আরো সুন্দর ও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎উক্ত আলোচনা সভার শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং বাদ মাগরিব মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুক মাস্টারের সভাপতিত্বে বয়ান পেশ করেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফয়জুল আমিন কুতুবী৷ তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে মুসলিম সমাজকে সেই আদর্শে জীবন গঠনের আহ্বান জানান।

‎পরিশেষে বাদ এশা নামাজের পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট