1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ পঠিত

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধি:


‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনসহ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন সহ পৌর শ্রমিকদলের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়। এছাড়াও জিয়া পরিবারের অন্যান্য সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট