1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বোয়ালখালীতে জলদস্যুর আস্তানায় মিলল শটগান ও কার্তুজ

  • সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে জলদস্যুদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুটি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি জলদস্যু চক্র  ওই এলাকায় কর্ণফুলী নদীতে মাদক চালান, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা অপরাধের রাজত্ব কায়েম করার চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় জলদস্যুরা আস্তানায় না থাকলেও তাদের রেখে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মেজর রাসেল প্রধান বলেন, অভিযানে জলদস্যুদের গোপন আস্তানা থেকে ২টি শটগান ও ১৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। জলদস্যু চক্রটিকে চিহ্নিত করে খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট