1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

হাটহাজারীর নতুন ওসি মনজুর কাদের ভূঁইয়া

  • সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৩ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক আপত্তিকর অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় কওমি মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে আটক করে। আটক আরিয়ান ইব্রাহিম ভিডিও বার্তায় ক্ষমা চান। এ ঘটনায় রাতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দেড়শ জন আহত হন।

পরদিন রবিবার বিকেলে উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসন বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হয়।

একই সময়ে সংবাদ সম্মেলন করে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষ। এতে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন ওসির নীরব ভূমিকার অভিযোগ তোলা হয়। একই দাবিতে রাতে বিক্ষোভও করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

এরপর রাত ১১টার দিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে থানার দায়িত্ব দেওয়া হয় পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট