1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় চৌমুহনী থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে উপজেলা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম।
‎
‎উক্ত আলোচনা সভায় বাঘাইছড়ি পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তারের সঞ্চালনায় পৌর মহিলা দলের সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
‎
‎এসময় বিশেষ অতিথদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা সহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
‎
‎উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, আমাদের এই দল গড়ে উঠেছিল নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে। সমাজে নারীর কণ্ঠস্বরকে শক্তিশালী করা, তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে নেওয়ার স্বপ্ন থেকেই এই দলের যাত্রা শুরু। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রচেষ্টা শুধু আমাদের দলের সীমাবদ্ধতায় থেমে নেই—এটি সমগ্র সমাজে অনুপ্রেরণা জুগিয়েছে।
‎
‎অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা নানান বাধা-বিপত্তি অতিক্রম করেছি। কিন্তু আমাদের সাহসী বোনেরা কখনো পিছপা হননি। নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া, নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় লড়াই করা, গ্রামীণ ও শহুরে নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলা—এসব কাজ আমাদের দল গর্বের সাথে করে চলেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট