1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া অতঃপর আটক

  • সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

বরগুনার আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে ভাড়া করেন তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার। অবশেষে তিন কিশোর গ্যাং সদস্যসহ তালাকপ্রাপ্ত স্ত্রীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কিশোর গ্যাং চক্রের সদস্য মোঃ সাকিল (১৯) মোঃ রাকিবুল (১৯) মোঃ ওলি হাওলাদার (১৯) ও তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার (২৪)।

আমতলী থানা সূত্রে জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের উতশিতলা এলাকার মোসা: লাইজু বেগম এর সাথে জনৈক ফরহাদ ইসলাম জয় নামে এক ব্যক্তির সাথে বিবাহ হয়। তাদের পরিবারে একটি মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় গত তিন বছর পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগম তার সাবেক স্বামী ফরহাদকে তাদের মেয়েকে দেখার জন্য আসতে বললে ফরহাদ উতশিতলা এলাকার সড়কে আসে। লাইজু পূর্ব পরিকল্পিতভাবে ফরহাদকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে ভাড়ায় নিয়ে আসে। কিশোর গ্যাংয়ের সদস্যরা লাইজুর সাবেক স্বামী ফরহাদকে মারধর করে সাথে থাকা মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

ওই ঘটনায় লাইজুর সাবেক স্বামী ফরহাদ রবিবার রাতে আমতলী থানায় অভিযোগ দিলে ওই রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে ফরহাদের সাবেক স্ত্রী মোসাঃ লাইজু বেগম ও ওই ঘটনার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, ভূক্তভোগীর দেয়া মামলায় গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট