1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রাজারহাটে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওসি নাজমুল আলমের মতবিনিময় সভা

  • সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
“সচেতনতার বার্তা নিয়ে এবার আমাদের গন্তব্য হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়। করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি কমে গেছে। বিশেষ করে ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। এই দায়ভার কে নিবে?” —এমন প্রশ্ন তুললেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার হরিশ্বরতালুক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নাজমুল আলম শিক্ষার্থীদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করেন।

ওসি নাজমুল আলম বলেন, “তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে হলে স্কুল-কলেজ থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য শিক্ষকদের সহযোগিতা ও অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ জরুরি।”

এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজারহাট থানায় যোগদানের পর থেকে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অভূতপূর্ব কর্মচাঞ্চল্য দেখিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট