1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

আজাদী সবসময় নির্ভয়ে গণমানুষের অধিকারের কথা বলবে -নির্বাহী সম্পাদক শিহাব মালেক

  • সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ পঠিত

মো. আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

জাতীয় মানের আঞ্চলিক পত্রিকা দৈনিক আজাদীর ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে নির্বাহী সম্পাদক শিহাব মালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় সংস্থার আজীবন সদস্যরা এ শুভেচ্ছা প্রদান করেন।

শুভেচ্ছা গ্রহণকালে নির্বাহী সম্পাদক শিহাব মালেক বলেন, মরহুম ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রতিষ্ঠিত দৈনিক আজাদীর প্রতি চট্টগ্রামবাসীর অফুরন্ত প্রাণের ভালোবাসা আজাদী পরিবারকে বিমুগ্ধ করেছে। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজাদী সর্বদা নিয়োজিত থাকবে- নির্বাহী সম্পাদক হিসেবে আমি সে অঙ্গীকার করছি। জনস্বার্থে আজাদী পাহাড়সম অবিচল, আপোষহীন ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ।”

তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থার সার্বিক সাফল্য কামনা করেন এবং মরহুম সাংবাদিক সৈয়দ এস এম জাহিদের অসমাপ্ত স্বপ্ন- ১০০ শয্যার লায়ন এম এ মালেক ডায়ালেসিস সেন্টার চালু—বাস্তবায়নে আজাদী পরিবার সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস দেন।

সংস্থার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, দৈনিক আজাদী দেশের প্রতিটি আন্দোলন ও দেশগঠনে অনন্য ভূমিকা রেখে এসেছে। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজাদী চিরকাল আপোষহীন ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে। বিশেষ করে দরিদ্র কিডনি রোগীদের কল্যাণে সংস্থার কর্মকাণ্ডে আজাদী পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ বলেন, আজাদী চট্টগ্রামের হৃদপিণ্ড, চট্টগ্রামের অধিকার আদায়ের মুখ্য মাধ্যম।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংস্থার সদস্য মোহাম্মদ হোসাইন, মো. আরিফ, মোহাম্মদ ওবায়দুল হক মনি, মো. আলমগীর, আহসান হাবিব বাবু, এড. নুরুল আনোয়ার চৌধুরী, মো. জহির হোসেন, মো. নিজাম ভুঁইয়া, সফিকুল ইসলাম সেলিম, সাইয়েদ হামিমুল মিল্লাত, মো. আরিফুর রহমান, মো. ফাহিম ফয়সাল ও মো. আবদুল আলী প্রমুখ্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট