1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ

  • সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকার উত্তরা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল গোলাম সরোয়ারের পরিবার। পথে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারায়।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেন। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে। সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হলেও মোটামুটি সুস্থ রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বোরহান উদ্দিন বলেন, কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট