1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি

  • সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৭ পঠিত

পটিয়া পৌরসভার বাহুলী শ্রীমাই এলাকার মহা সড়কের উপর ময়লার স্তূপ সরাতে পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ‘নাকধরা মানববন্ধন কর্মসূচি’ গত ১২ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে ও সংগঠনের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা অতিদ্রুত মহাসড়ের এ ময়লার স্তূপ সরাতে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহীর সু-দৃষ্টি কামনা করে বলেন ময়লার স্তূপ এর কারনে প্রতি নিয়ত চট্টগ্রাম কক্সবাজার যাওয়া পযর্টক ও স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয়রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে নানা রোগব্যাধী চড়াচ্ছে।
প্রসাশনকে অতিদ্রুত এর সমাধান করতে জোর দাবী জানান।

পটিয়া সচেতন নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর উপদেষ্টা মাহমুদুল হক মাষ্টার, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আলম সওদাগর, প্রভাষক ফারুক আহমেদ রাজু, সদস্য মোহাম্মদ রানা, এস এম আবু হেনা, যুব ফোরাম আহবায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরাম আহবায়ক নাফিজ করিম চৌধুরী, সাংবাদিক জমির উদ্দিন, জাতীয় ক্রাইম রির্পোটাস সোসাইটি, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খাঁন, পটিয়া সচেতন যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, আমিন, ফারজানা আকতার,ওয়াহীদ, স্থানীয়দের মধ্যে নয়ন ইসলাম, সৌরভ, নঈমুল ইসলামসহ পটিয়া সচেতন নাগরিক ফোরাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, আগামী রবিবার পৌর প্রসাশক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে স্বরকলিপি প্রদান করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট