1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা

মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮১ পঠিত

 

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন (রেজি:নং- এস১০০৬৮) চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা ২০২৬ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারি শনিবার এই আয়োজনে সকালে রাঙ্গামাটি পলওয়েল পার্ক এবং বিকেলে ঝুলন্ত ব্রিজ পিকনিক স্পটে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ আনন্দ – উচ্ছ্বাসে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে দিনব্যাপী হারিয়ে যান শহুরে যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে।
আলোচনা,স্মৃতি কথা, গান, কবিতা, আড্ডা এবং কুপন ড্র এর আনন্দের মাঝে সবাই যেন হারিয়ে যান যৌবনের দুরন্তপনায়।
বিভাগীয় কমিটির সহ-সভাপতি এবং পিকনিক উপরিষদের চেয়ারম্যান লায়ন শামসুজ্জামান সুমনের সার্বিক পরিচালনায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভের তত্ত্বাবধানে এই আনন্দ আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন। যথাক্রমে হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, মোঃ আব্দুল কাদের, মো: আব্দুর রউফ, মো: জাকির হোসেন টিটু, মো: সাখাওয়াত হোসেন, লায়ন পন্ডিত সুমন চক্রবর্তী, মো:জানে আলম, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলী, মোঃ জসিম উদ্দিন সহ অনেকের পরিবারের সদস্যবৃন্দ ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইসাথে সংগঠনের মানবিক কর্মকাণ্ডসমূহ, ভবিষ্যতের কর্মপন্থা ও দিক নির্দেশনা নিয়েও অনেকে আনন্দ আড্ডায় মতামত ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট