1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

  • সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪১৮ পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী বাড়ি সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত শ্রী মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে ২৭ মার্চ (শুক্রবার) বিকেলে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট তুষার কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
প্রধান বক্তা ছিলেন পাচঁরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। বিশেষ ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম সওদাগর, দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকিম, সাবেক ইউপি সদস্য ঝুন্টু কুমার মল্লিক, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, পৌরসভা এলডিপির সভাপতি মো. লিয়াকত আলী, পৌরসভা যুবদলের আহবায়ক মো. ইফতেখার উদ্দিন সুমন, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা বাবু দাশ বাবলু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলা, পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক অরুণ কান্তি দত্ত, অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, শম্ভু দে, সাগর দে, বাবলা দত্ত, গণেশ দে, টিটো দাশ, যীশু দে, বিপ্লব মজুমদার, মিন্টু দে, দীপক মল্লিক, রতন শীল, সুমন চক্রবর্ত্তী, শিক্ষক আশীষ দে, দিলীপ দত্ত, চন্দন মল্লিক, কৃষ্ণ দে, সুজিত চক্রবর্ত্তী, সন্তোষ দে, সুমন দে, বিপ্লব দাশ, বাপ্পু দে, রনি মল্লিক, জিতু দে, রুবেল চক্রবর্ত্তী, ফাহিম দাশ, রুবেল দে, রাজু দাশ, শিপ্লব দাশ, শাপলু চক্রবর্ত্তী, রুবেল মজুমদার, আবির মজুমদার, রাকিব মল্লিক প্রমূখ। বক্তরা বলেন সব ধর্মেই মানুষকে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শনের কথা বলা হয়েছে। ধর্মের মূল কথাই সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণ। সমাজে ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হলে সেখানে বৃহত্তর কল্যাণ সাধিত হয়। আজ মন্দির দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সবাই জ্ঞানচর্চা ও নিজ নিজ কর্তব্যের পাশাপাশি নিজ নিজ ধর্মের বিধিবিধান পালনের সুযোগ পাবেন। এর মাধ্যমে সবার দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। স্থানীয় এবং দূর-দূরান্ত হতে আগত ভক্ত সমাগমে আশ্রম ভূমি মুখরিত হয়ে উঠে। পরে সড়ক দুর্ঘটনায় নিহত বাবুল দে ও রনজিত ধর এর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট