1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্

চন্দনাইশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৬ পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এর পরপরই চন্দনাইশ সদর কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা পরিষদ ও প্রশাসন অফিসসহ সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, সিভিল ডিফেন্স ও ফায়ার ব্রিগেড সার্ভিস, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিএনসিসি, কাব, স্কাউটস, গার্লস গাইড-এর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-সম্পাদক জাফর আলী হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জয়নাল আবেদীন নীলু, বিএনপি নেতা এম হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস খান, চন্দনাইশ অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, ইউএইচও ডা. রশ্মি চাকমা, ইউএলও ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
বাদে জোহর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন সময়ে মন্দির, বিহার ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও হাসপাতাল, এতিমখানা, পাগলাগারদ, বৃদ্ধাশ্রম ও এধরণের প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন। বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট