1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৪০ পঠিত

 

মোহাম্মদ আলবিন,স্টাফ রির্পোটার চট্টগ্রাম

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারায় জিন্নাত আরা ঝিনুক(২৫)নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নে ৯নং ওয়ার্ড তৈলারদ্বীপ হেডপাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়,নিহত গৃহবধূ ওই এলাকার বাসিন্দা ওমর ফারুকের
স্ত্রী। তাদের আট মাস বয়সী একটা সন্তান রয়েছে,যার নাম মোহাম্মদ রায়হান।

নিহতের স্বামী ওমর ফারুক জানান,আর্থিক সংকটের কারনে তিনি স্ত্রীর স্বর্ণালংকার বন্ধক রেখে ছিলেন।এসব স্বর্ণলংকার ফেরত আনার জন্য তার স্ত্রী তাঁকে চাপ দিচ্ছিলেন এবং এ বিষয়টি নিয়ে আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়।

এ বিষয়ে নিহত জিন্নাত আরা জিনুকের পিতা মাহমুদ হোসেন জানায়, আমার মেয়ের সঙ্গে তার স্বামীর স্বর্ণলংকার বন্ধক দেওয়ার কারনে ঝামেলা চলছিলো। তার প্রেক্ষিতে আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। এ ঘটনার সঙ্গে আমার মেয়ের স্বামী জড়িত,তার বিচার চাই আমি।
ঘটনার পর আত্মহত্যার সময় ধারণা করা ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে,যা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়,জিন্নাত আরা ঝিনুক ওড়না দিয়ে ঘরের পাখার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।সেখানে তার স্বামী ওমর ফারুককে দরজা খোলার জন্য চিৎকার করতে দেখা যায়।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েত চৌধুরী জানান,খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করি। পরে   লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট