1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীবাসী অতিরিক্ত ভাড়া নৈরাজ্য থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না: মোস্তানছিরুল হক চৌধুরী। মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এনইএইচআরএফ চট্টগ্রাম জেলা কমিটি পুনর্গঠন: লায়ন ফারুক সভাপতি, মমিনুল হক সাধারণ সম্পাদক পটিয়াতে প্রত্যয়ের মাস ব্যাপী বিতর্ক কর্মশালার সমাবর্তন অনুষ্ঠান চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আছিফ-জাহাঙ্গীর পরিষদ খুলশীতে হিজড়া সম্প্রদায়ের গুরুমার মরদেহ উদ্ধার, গলায় দাগ ঘিরে রহস্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির সংবাদ সম্মেলন। ভূজপুরে ইসলামী ছাত্রসমাজের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্মৃতির আয়নায় বিটিভির লাল-সবুজ লোগো – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ পঠিত

 

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ স্টারের সহযোগিতায় চট্টগ্রামের মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর চন্দনগর এলাকায় এ কে সি প্লে টার্ফে অনুষ্ঠিত খেলায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘রবীন্দ্র দল’ ও ‘নজরুল দল’ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রবীন্দ্র দল চ্যাম্পিয়ন এবং নজরুল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি প্রদান করা হয়। ট্রফি প্রদানকালে আয়োজকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সেলিনা আক্তার মিলি, প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টার এর প্রেসিডেন্ট লায়ন মো কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ স্টারের ক্লাব সেক্রেটারি লায়ন শাহাদাত হোসেন হেলাল, সম্মানিত অতিথি ছিলেন ক্রীড়ামোদী আল মামুন, শাকিল আহমেদ, সিরাজ হোসেন। এছাড়া সহকারী শিক্ষক রিনা বেগম, শামিমা বেগম ও শাহেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও দলীয় চেতনা গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের পাশাপাশি পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট