1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় পুরস্কার প্রাপ্ত কৃষক সোহাফ উদ্দিন আর নেই পটিয়ায় বসতঘরে স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪ হাজার টাকা চুরির অভিযোগ পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন চট্টল তত্ত্ববিদ ও ইতিহাসবিদ লেখক ও গবেষক মরহুম আব্দুল হক চৌধুরীর ৩২তম মৃত্যু বার্ষিকী বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা আজ, বিহারে বিহারে নানা আয়োজন পটিয়ায় আবদুছ ছালাম  সওদাগরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ভারতে সংবর্ধিত পটিয়ার মেয়ে বৃষ্টি দে মাধবপুরে লাখো শ্রোতার সমাগম, হাইলাকান্দিতে পেলেন বিশেষ সম্মাননা ফটিকছড়ির প্রথম স্টেডিয়াম বা ক্রীড়া কমপ্লেক্স ভূজপুরে হবে: সরোয়ার আলমগীর এমপি প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার

পটিয়ায় গৃহবধূর মৃত্যুতে শাশুড়ি কারাগারে, দাফন সম্পন্ন

  • সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় শ্বশুরবাড়িতে নাশতা কম নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ ওঠার নয় দিন পর মারা গেছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর সিফাত (২২)। মৃত্যুর আগে তাঁর গর্ভের যমজ সন্তানও মারা যায়। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ময়নাতদন্ত শেষে বাবার বাড়ি চন্দনাইশের নয়াপাড়া গ্রামে তাঁর মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক সিফাতের শাশুড়ি রিজিয়া বেগমকে (৬০) সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহত সিফাত চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মোহাম্মদ নূর ও জুহিনুর আক্তারের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁ বাড়ির বাসিন্দা দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে চলে গেলে সিফাত শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিহতের মা জুহিনুর আক্তারের অভিযোগ, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় মেয়ের শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা নিয়ে যান তিনি। নাশতার পরিমাণ কম হয়েছে, এমন অভিযোগ তুলে তাঁকে ও তাঁর মেয়েকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে সিফাতের শাশুড়ি রিজিয়া বেগম তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন। একই সময় রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মা-মেয়েকে উদ্ধার করেন বলে দাবি পরিবারের।
জুহিনুর আক্তারের ভাষ্য, ঘটনার পর সিফাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, সিফাত তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর গর্ভের যমজ সন্তান মৃত অবস্থায় প্রসব করানো হয়। এরপরও চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে টানা নয় দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
সিফাতের বাবা মোহাম্মদ নূর অভিযোগ করেন, মেয়েকে মারধরের পর প্রকৃত ঘটনা আড়াল করতে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিফাতের মৃত্যুর ঘটনায় তাঁর শাশুড়ি রিজিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গৃহবধূকে মারধরের অভিযোগে তাঁর মায়ের কাছ থেকে আগে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে সিফাতের মরদেহ চন্দনাইশ পৌরসভার নয়াপাড়া গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাদ মাগরিব স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট