1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ তামাকের বাজার সম্প্রসারণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য: নীতির সমন্বয় কোথায়? -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সবার জন্য রইল আন্তরিক শুভকামনা। বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন

পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ

  • সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ পঠিত

 

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন।
৩১ অক্টোবর পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা রিকশাচালক অপু বিশ্বাসের হাতে ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, সম্প্রতি বন্যায় রিকশাচালক অপু বিশ্বাসের বসতঘরটি ভেঙে যায়। আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে তিনি ঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারের পাশে দাঁড়ায় মানবতার বন্ধন। সংগঠনের পক্ষ থেকে ঢেউটিন সহায়তা পেয়ে ঘর মেরামতের নতুন আশার আলো দেখছেন অপু বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, মানবতার বন্ধন পটিয়ার সাধারণ সম্পাদক আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ রেজা, নির্বাহী সদস্য ও ব্যাংকার মঞ্জুরুল আলম, আবদুল বারেক প্রমুখ।
এ সময় সাংবাদিক আবদুল হাকিম রানা বলেন, “মানবতার বন্ধন যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অসাধারণ। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ কাজ। সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে মানুষের দুর্দিনে এগিয়ে এলে অসহায় পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে। মানবিক এই উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব আরও বাড়িয়ে তুলবে।”
মানবতার বন্ধনের নেতৃবৃন্দ বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট