1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সমাবেশ – ২০২৬ অনুষ্ঠিত তিনবারের শ্রেষ্ঠ উপজেলা যুব সংগঠনের স্বীকৃতি পেল আদর্শ ছাত্র ও যুব সমাজ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার কেবিনেট সভায় আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম দেশকে এগিয়ে নিতে নি:স্বার্থভাবে কাজ করে যাচ্ছে প্রয়াস দারুত তাহযীব মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন চট্টগ্রাম জামেয়া মহিলা কামিল মাদরাসা আলিম পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ২২ জন A+ মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক চট্টগ্রামে গোলটেবিল বৈঠকে বক্তারা বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে চান পটিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী পটিয়ায় অসহায় পরিবারের পাশে মানবতার বন্ধন, ঘর মেরামতে ঢেউটিন বিতরণ

স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কেরোসিন ঢেলে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

  • সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৭ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মীম আক্তার (২২) নামে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত মীম আক্তার চাঁদপুরের কচুয়া উপজেলার খোকন মিয়ার মেয়ে এবং ৩ বছর বয়সী এক কন্যা সন্তানের জননী। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার মাস আগে মেহেদী হাসানের সঙ্গে মীমের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা ডবলমুরিং থানার নাজিরপুল এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই মেহেদীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে মীমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে। মীমের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মীম।

ডবলমুরিং থানা পুলিশ জানায়, এই নৃশংস ঘটনার পর রোববার (১ নভেম্বর) সকালে নিহত মীমের বাবা খোকন মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট