
জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে পটিয়া উপজেলায় দোয়া,মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা,চট্রগ্রাম দক্ষিণ জেলা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শাহাজাহান চৌধুরী ও যুবনেতা আব্দুল করিম ইমন প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, বঙ্গতাজ উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ কামরুজ্জামান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ করা হয়। দোয়া শেষে এতিমখানায় তবারক বিতরণ করা হয়।
Leave a Reply