1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া প্রতিটি শ্রেণিতে প্রথম, আলিমে উপজেলার একমাত্র জিপিএ-৫ মুনতাহা পরিকল্পিত সন্ত্রাসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে পলাতক ফ্যাসিস্ট ও গুপ্ত রাজনৈতিক শক্তি: মুহাম্মদ শাহেদ আনসার-ভিডিপির পক্ষ থেকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী। শ্রীপুর আবদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান মাস্টার পটিয়ায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও  এতিমখানায় তবারক বিতরণ অনুষ্ঠিত

চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

  • সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ পঠিত

 

চট্টগ্রাম শুধু একটি জনপদ নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির এক সমৃদ্ধ জনপদ। পাহাড়, নদী ও সাগরবেষ্টিত প্রাচ্যের প্রাচীন বন্দরনগরী চট্টগ্রাম যুগে যুগে দেশি-বিদেশি বণিক, শাসক ও পরিব্রাজকদের আগমনে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক বৈশিষ্ট্য অর্জন করেছে। আরবি, পর্তুগিজ, তুর্কি, আরাকানি, মোগল, সংস্কৃত, পালি ও অন্যান্য ভাষার সংমিশ্রণে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা গড়ে উঠেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যে। এটি কেবল কথোপকথনের মাধ্যম নয়, চট্টগ্রামের মানুষের আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসও গৌরবোজ্জ্বল। মধ্যযুগে আরাকান বা রোসাঙ্গ রাজসভায় কবি দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর ও মহাকবি আলাওল বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কবীন্দ্র পরমেশ্বর ও সৈয়দ সুলতানের সাহিত্যকর্মও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
এই ভাষা ও ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার প্রত্যয়ে গত ৩১ অক্টোবর ২০২৬ চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘AI যুগে চাটগাঁ ভাষা-সাহিত্য-ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি’ শীর্ষক সেমিনার।
সেমিনারে ড. হামিদা বানু, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রেসিডেন্ট জনাব মুনির হাসান প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় AI প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের ভাষার সংরক্ষণ, অনুবাদ ও বিশ্বব্যাপী প্রসারের সম্ভাবনা তুলে ধরা হয়। প্রস্তাব করা হয়, চাটগাঁ ভাষার জন্য বিশেষায়িত ডিজিটাল প্ল্যাটফর্ম বা ChatGPT অ্যাপ তৈরি করা হলে বিশ্বের যেকোনো ভাষার কথোপকথন চট্টগ্রামের ভাষায় এবং চট্টগ্রামের ভাষার কথোপকথন অন্য ভাষায় রূপান্তর করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সচিব জনাব মোহাম্মদ জাকারিয়া। উদ্বোধন করেন সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়েজী। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট মাধবী চৌধুরী, সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন। এবারের স্বাধীনতা পদকপ্রাপ্ত এমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াসসহ বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ও সুধীজন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পবিত্র ত্রিপিটক পাঠ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বাবু শ্যামল মিত্র বড়ুয়া। সেমিনারের আগে আঞ্চলিক সংগীত প্রতিযোগিতা এবং পরে ছড়া, কবিতা, পুঁথি, নাতে রাসুল ও লোকসংগীত পরিবেশিত হয়। চট্টগ্রামের কৃতী শিল্পী বাবু সন্দীপন রায় সংগীত পরিবেশন করেন।
সেমিনারে চট্টগ্রামের মানুষকে বিশ্বের যেখানেই থাকুন না কেন, নিজস্ব ভাষা চর্চা ও পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি চাটগাঁ ভাষার জন্য একটি নির্দিষ্ট ভাষাদিবস পালনের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়।
আমাদের প্রত্যাশা, চাটগাঁ ভাষা পরিষদের এই উদ্যোগ কেবল একটি সেমিনারে সীমাবদ্ধ থাকবে না। গবেষণা, প্রযুক্তি ও প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টায় চাটগাঁ ভাষা একদিন বিশ্বদরবারে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। AI হোক আমাদের ভাষা ও ঐতিহ্যকে বিশ্বমুখী করার নতুন সেতুবন্ধ।

লেখক পরিচিতি: কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট