
আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ ৪ নভেম্বর ২০২৬, রোজ বুধবার রাত ৮টায় অলংকারস্থ হানিমুন টাওয়ারের ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা-২৬ বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব ও সংগঠনের সহ-সভাপতি আমিনুল হক রিপন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সভাপতি এস এম আহসানুল কবির টিটো, ইঞ্জিঃ মাজেদুল আলম, মোঃ শফিকুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, প্রকৌশলী লোকমান হোসেন গাজী, মোঃ শামসুউদ্দিন, আয়েশা আক্তার, মোঃ কায়সার, ইঞ্জিঃ মামুনুর রশিদ, মোঃ আলবিন, মোঃ এনাম হোসেন সহ প্রমুখ।
সভায় আগামী ২৭ ডিসেম্বর ২০২৬, রোজ রবিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অভিষেক ও গুণীজন সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply