1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় ধরনের রদবদল চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত দাওয়াতে খায়র ইজতিমা সম্পন্ন ভারত আর বাংলাদেশের আকাশ, মাটি এক না; এটা ১৯৪৭ সালে ফয়সালা হয়ে গেছে: নাহিদ ইসলাম সুফিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের পুষ্টির যোগানে ফল উৎসব অনুষ্ঠিত ৩৮ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার বসতি ও প্রকৃতি: জলবায়ু সংকট এবং চট্টগ্রামের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার সম্পন্ন কবিতাঃ বেকুবে`র প্রেম -পিন্টু চৌধুরী  প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় ‘বিনামূল্যে’ রক্তের গ্রুপ নির্ণয়

  • সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৬৫ পঠিত

স্কুল এন্ড কলেজ ভিত্তিক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবার আওতায় ২য় বারের মত অনুষ্টিত হয়ে গেল পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় ‘বিনামূল্যে’ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প-২০২১।

বুধবার বাড়ৈকাড়া উচ্চ বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্টাতা আসহাব উদ্দিন জনির সভাপতিত্বে রেজাউল আজিম,ওয়াহিদ চৌধুরী, কে এম তারেক,শাহাদাত হোসেন,আহমেদ জিয়া এর পরিচালনায় এই ক্যাম্প অনুষ্টিত হয়।এতে প্রায় ২১৯ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম নোমানুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি বলেন বাংলাদেশ সরকার কতৃক ছাত্রছাত্রীদের জন্য ইউনিক আইডিতে রক্তের গ্রুপ এন্ট্রি করা বাধ্যতামূলক।এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এটা জানেনা অথবা গরীব রা টাকার অভাবে করতে পারেনা।এমতাবস্থায় রক্তের বন্ধনে পটিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ” স্কুল এন্ড কলেজ” বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা খুবই প্রশংসনীয়। এটা চলমান থাকবে আশা করি।
পরিশেষে “আমার রক্তে বাঁচবে প্রাণ -স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগান এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় এসময় সংগঠনের পক্ষ হতে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মহিউদ্দিন সজিব, সায়েম বিন মামুন,মডারেটর জাওয়াদুল,জয়নাল, মেহেরুন্নেছা, সাবরিনা,সদস্য সরোয়ার কামাল,রিসান, জান্নাতুল মাওয়া, সহ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট