1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের ইন্টার হাউস ডিবেট কম্পিটিশন-২০২৬ অনুষ্ঠিত মরহুমা বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত। সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল বোয়ালখালী ফুটবল একাডেমির সম্মেলন বোন মরুতে রক্তশূন্যতায় আক্রান্ত শিশু রাহীর চিকিৎসায় পটিয়া মানবতার বন্ধনের অনুদান দৈনিক চট্টগ্রামের খবর এর সপ্তম বর্ষে পদার্পনে শুভেচ্ছা। পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে ছাত্র শক্তির মানববন্ধন পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের ঘর মেরামতে মানবতার বন্ধনের আর্থিক সহায়তা ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে সহায়তা দেবে সিটি কর্পোরেশন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ৩ পুলিশ সদস্য প্রত্যাহার: মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা লুটের চাঞ্চল্যকর অভিযোগ “চট্টগ্রাম মেডিকেলকে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার”

সাংবাদিক অলিউল্লাহর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা

  • সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫৩০ পঠিত

পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ উপর নিউজের জের ধরে অতর্কিত সন্ত্রাসী হামলা।

গত ২৫ মার্চ (শুক্রবার) দিবাগত রাত ৯.৩০ মিনিটে চট্টগ্রামস্থ বায়েজিদ বোস্তাম থানাধীন অক্সিজেন জেলা পরিষদ সংলগ্ন চাঁদনী হলের কাছাকাছি, জাহেদ টাওয়ারের সামনে অতর্কিত সন্ত্রাসী হামলাটি হয়। সাংবাদিক মো. অলিউল্লাহ তার জানমালের নিরাপত্তার জন্য গত ২৫/০৩/২০২২ইং তারিখে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে, একটি সাধারণ ডায়েরি করেন । যাহা বায়েজিদ বোস্তামী থানার সাধারণ ডায়েরি নং-১৫৯৩। এতে আসামি করা হয় বায়েজিদ থানা এলাকার অক্সিজেন মুন্নি কমিশনারের বাড়ি (১)মো. অভি (২৭) সহ আরো ৩জনকে অজ্ঞাত নামা হিসেবে আসামি করা হয়। সন্ত্রাসীরা চট্টগ্রামস্থ বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার চাঁদনী হলের আশপাশকে ঘিরে সন্ত্রাসীদের চলাফেরা। স্থানীয়দের নানা অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। রাত্রিকালীন সময় অসময়ে ঝাপটাবাজি,ছিন্তাই,হাইজ্যাক,এমন কি দিন দুপুরে নেশাগ্রস্থ হয়ে নারীদের ইভটিজিং করার মতো ঘটনা হরহামেশা লেগেই আছে।আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী জানাচ্ছি।

 

সন্ত্রাসীদের আইনের আওয়াতায় আনার জোর দাবী জানাচ্ছি।সন্ত্রাসী হামলায় সাংবাদিক মোঃ অলিউল্লাহ
কে প্রাণনাশের হুমকি দেয় এসব বহিরাগত সন্ত্রাসীরা।

তাই,অতি দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক অলিউল্লাহ । অন্যথায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর তথা সমগ্র চট্টগ্রামে সাংবাদিক সংগঠনের নেত্রীবৃন্দদেরকে সাথে নিয়ে অতিশীঘ্রই মানববন্ধনের ডাক দেয়া হবে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট