1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার ভাটিখাইন-ছনহরা কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝুঁকিতে এলাকাবাসীর জীবন। পটিয়া পৌরসভায় গভীর রাতে রান্না করা খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে নুরুল আলম সওদাগর দেনমোহর: ধর্মীয় বিধান থেকে আইনি সুরক্ষা, তবু কেন বঞ্চিত নারী? পটিয়া পৌরসভায় ছিনতাই অপরাধ বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী। বন্যাদুর্গতদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ঘোষণা দিলেন ডা. এমদাদুল হাসান বোয়ালখালীতে দুইশতাধিক দুর্গত পরিবারে ত্রাণ দিলেন প্রবাসীরা ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভূজপুরের কাঠুরিয়ার মৃত্যু চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ইঞ্জিন ও দামী যন্ত্রপাতি বিহীন বাল্কহেড ও ড্রেজার মালিকের জিম্মায়

  • সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৫৯ পঠিত

মোঃ জোবাইরঃ

ভাড়ার কোনো টাকা না পেলেও ইঞ্জিন ও যন্ত্রপাতি বিহীন পুলিশ কর্তৃক উদ্ধারকৃত বাল্কহেড এবং ড্রেজার জিম্মায় নিয়েছেন মালিক। ড্রেজার আত্মসাতে ব্যর্থ হলেও ইঞ্জিন সহ সকল দামী যন্ত্রাংশ খুলে নিয়েছিলো মনসুর আলম পাপ্পী অনেক আগেই। চুক্তিতে ভাড়া দিলেও কোনো টাকা না পেয়ে এক পর্যায়ে বাল্কহেড ও ড্রেজার সহ সকল সরঞ্জাম হারাতে বসেছিলেন পিএসপি মেরিন সার্ভিস এর মালিক সাবেক মেরিন কর্মকর্তা ক্যাপ্টেন কেএম হাফিজুর রহমান। অবশেষে আদালতে মামলা দায়ের করা হলে বহুলালোচিত বোয়ালখালীর সেই পাপ্পীর আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছিলেন বিকল বানিয়ে পানিতে ডুবিয়ে রাখা বাল্কহেড ও ড্রেজার। গত বুধবার ১৯ অক্টোবর এসব সরঞ্জাম আদালতের নির্দেশে মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তবে, ভাড়ার চুক্তিতে নিয়ে দামী যন্ত্রাংশ সহ সকল ইক্যুইপমেন্ট আত্মসাতের প্রচেষ্টাকারী পাপ্পী কোটি টাকার যন্ত্রাংশ খুলে রেখে দুটি বাল্কহেড কর্ণফুলীর নদীর পানির নিচে ডুবিয়ে রেখেছিলেন।
সাবেক মেরিন কর্মকর্তা ক্যাপ্টেন হাফিজুর রহমান বালু উত্তোলন সরঞ্জাম নিজ জিম্মায় বুঝে নিতে গিয়ে দেখতে পান দামী যন্ত্রপাতি খুলে নিয়েই মূলত পাপ্পী এগুলো ডুবিয়ে দিয়েছিলো, যেকারণে এগুলোর কোনোটাই এখন সচল না। সম্পূর্ণ বিকল অবস্থায় পাপ্পীর আস্তানা থেকে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলেও জানা যায় পুলিশ প্রতিবেদন সুত্রে।
সাবেক মেরিন কর্মকর্তা ক্যাপ্টেন কেএম হাফিজুর রহমান আরও জানান, চুক্তিপত্রের কোনো শর্তই পূরণ না করার কারণে আমি বর্তমানে নিঃস্ব। ভাড়া বাবদ একটি টাকাও তো পাইনি বরং কোটি টাকার বেশী মূল্যের যন্ত্রপাতি খুলে সম্পূর্ণ বিকল ও স্ক্র্যাপ হয়ে যাওয়া এ বাল্কহেড ও ড্রেজার এখন আমার কাছে মরার উপর খড়ার ঘাঁ’ তে পরিণত হয়েছে। আমার এই অপূরনীয় ক্ষতির জন্য পাপ্পী গং দের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবো অতি শীঘ্রই।
এ ব্যাপারে জানতে মনসুর আলম পাপ্পীকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ড্রেজার ব্যবসায়ী জানান, এই মনসুর আলম একজন বড় মাপের পাপী। তিনি বড় বড় প্রকল্প তার কোম্পানির সাথে চুক্তিপত্র করে সেটা একাধিক জনকে দেখিয়ে ড্রেজার সরঞ্জাম, বাল্কহেড সহ মূল্যবান ইক্যুপমেন্ট ভাড়ার চুক্তিতে একবার নিজের আয়ত্বে আনতে পারলেই সেটা আর ফেরত যায় না পাপ্পির নিকট থেকে। বিভিন্ন কৌশলে ভয়ভীতি প্রদর্শন, প্রশাসনের কর্তাব্যাক্তি সহ প্রকল্পে বড় কোনো রাজনৈতিক ব্যক্তির বা পরিবারের সদস্যের সম্পৃক্ততার কথা বলে ড্রেজারের ভাড়া প্রদানে কালক্ষেপন করতে করতে একসময় গিয়ে ভাড়া তো দূরের কথা বাল্কহেড বা ড্রেজারটি গিলে ফেলেন এই মনসুর আলম পাপ্পী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট