1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষাবিদ প্রকৃতি রঞ্জন দত্তের নাগরিক শোকসভা অনুষ্ঠিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন আ.লীগপন্থীদের মনোনয়নকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ শুধু সরকারি নয় সব বাসেই শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে: মোস্তানছিরুল হক চৌধুরী পটিয়ার আমজুরহাটে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা। চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আস্থার সংকট, পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি।

প্রাণঘাতী রোগ জরায়ুমুখ ক্যান্সার সামান্য সতর্কতায় রুখে দিন -লায়ন মোঃ আবু ছালেহ্

  • সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৭৪৫ পঠিত

আমাদের দেশে নারীদের অনেক রোগকে চাপা দিয়ে রাখা হয়। যেন এই রোগটির সাথে জড়িত থাকে পুরো পরিবারের মান-সম্মান। নারীরাও কিছু রোগের কথা মুখ ফুটে বলতে পারেন না। মনে মনে ভেবে থাকেন এই ধরণের রোগের কথা জানানো পুরোপুরি অন্যায় কিছু। দেহে পুষে রাখেন প্রাণঘাতী রোগ আর এভাবেই নীরবে নিজেকে নিয়ে যান মৃত্যুর কাছাকাছি।

জরায়ুমুখ ক্যান্সার এমনই একটি মারাত্মক প্রাণঘাতী রোগ। অনেক নারীই এই রোগের চিকিৎসা করান না। এবং সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো অনেকেই শুধুমাত্র লজ্জা পাবার কারণে এই রোগের লক্ষণ দেখা দিলেও তা নিয়ে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন না। আমাদের দেশে এই রোগটির প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত। অথচ সামান্য সতর্কতা এবং সঠিক শিক্ষা নারীদের এই প্রাণঘাতী রোগের কবল থেকে মুক্তি দিতে পারে খুব সহজেই।

লক্ষণ

১) মাসিকের পাশাপাশি অনিয়মিত রক্তক্ষরণ যেটাকে অনেকেই অনিয়মিত মাসিক হিসেবে ভুল করে থাকেন।
২) তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া।
৩) সাদা ও ঘন অথবা বাদামি রঙের দুর্গন্ধযুক্ত তরল স্রাব নিঃসরণ।
৪) কোনো ধরণের মারাত্মক ইনফেকশন দেখা দেয়া।
৫) প্রতিবার যৌন মিলনের পর রক্তপাত হওয়া।
৬) বয়স্ক মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরও রক্তক্ষরণ হওয়া।

কারণ

১) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি এই জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী থাকে প্রায় ৯৯%। এই ভাইরাসটি সাধারণত পুরুষের মাধ্যমে নারীদেহে প্রবেশ করে।
২) ধূমপান, তামাক পাতা ব্যবহার, দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল ও অনিয়ন্ত্রিত সন্তান ধারনের কারণে জরায়ুমুখ ক্যান্সার হয়।
৩) অপরিষ্কার থাকা ও মাসিকের সময় সঠিকভাবে নিজের যত্ন না নেয়ার কারণে হয়ে থাকে এই মারাত্মক রোগটি।
৪) অপুষ্টি, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সামান্য ইনফেকশন থেকেও এই রোগটি হতে পারে।

প্রতিরোধ

১) ৯ বছর বয়সের পর সকল মেয়েদের এইচপিভি (HPV) টিকা নেয়া উচিত। তবে, অ্যামেরিকান ক্যান্সার সোসাইটির জার্নাল অনুযায়ী, এই টিকা ৯-১৫ বছর বয়সের মধ্যে নিয়ে নেয়া ভালো। ৩ টি ডোজের এই টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। যদি ১৫ বছরের পর এই টিকা নেয়া হয় তাহলে প্রথমে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে পরীক্ষা করিয়ে টিকা নেয়া উচিত। ১৯-২৫ বছরের নারীদের বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে।
২) যেহেতু এই রোগের জন্য দায়ী ভাইরাসটি পুরুষের মাধ্যমে নারীদেহে প্রবেশ করে তাই যৌন মিলনের সময় সতর্ক থাকুন। এবং কনডম ব্যবহার করুন।
৩) ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন।
৪) সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন এবং মাসিক চলাকালীন সময়ে বিশেষ যত্ন নিন।
৫) পুষ্টিকর খাবার গ্রহন করুন এবং দেহের ইমিউন সিস্টেম উন্নত করুন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট