1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

আমিরাতের মর্গে ২৫ দিন ধরে পড়ে আছে প্রবাসীর লাশ

  • সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৬৮৫ পঠিত

আমিরাতের মর্গে ২৫ দিন ধরে পড়ে আছে প্রবাসীর লাশ বাড়ি চাঁদপুর নামঃ ইসমাইল খান নামের ব্যক্তির,
সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালের মর্গে প্রায় ২৫ দিন ধরে পড়ে আছে ইসমাইল খান (৩৪) নামে এক প্রবাসীর মরদেহ। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হর্নি দুর্গাপুরের মৃত আবদুর রশিদের ছেলে। গত ১৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত মারা যান তিনি। তার মরদেহ বর্তমানে দেশটির শারজাহ কুয়েতি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশটিতে কোনো আত্মীয় না থাকায় ও আর্থিকভাবে তার মরদেহ দেশে পাঠানোর দিনক্ষণ কেবল দীর্ঘ হচ্ছে।
শেষবারের মতো স্বামীকে দেখার আকুতি জানিয়ে রোববার রাজিয়া সুলতানা বলেন, এই লোকটাকে আপনারা একটু পাঠান। তার কবরের পাশে যেন একটু দাঁড়াতে পারি। যেভাবে হোক আপনারা তাকে পাঠানোর ব্যবস্থা করুন প্লিজ।

রাজিয়া জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ছয় মাস আগে আমিরাতে পাড়ি দেন ইসমাইল খান। যেখানে শুধু বিদেশ যাওয়ার উদ্দেশ্যে ঋণ ছিল ৫ লাখ টাকা। খুব ভরসা করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সে। আয় রোজগার করে এই ঋণ পরিশোধের কথা ছিল তার। কিন্তু তার মৃত্যুতে সবকিছু এলোমেলো হয়ে গেছে। এখন ঋণের টাকার জন্য পাওনাদাররা প্রতিনিয়ত বাড়িতে ভিড় করছে।
স্থানীয় প্রবাসী জাহাঙ্গীর আলম রুপু জানান, দুই বছর আগে সামাজিকভাবে রাজিয়া সুলতানাকে বিয়ে করেন ইসমাইল খান। দেশে জীবিকা নির্বাহের পথ খুঁজে না পেয়ে সুখের সন্ধানে আমিরাতে পা রাখেন ইসমাইল। কিন্তু দেশটিতে কর্মহীন অবস্থায় তার লম্বা সময় কেটে যায়। পরবর্তীতে নতুন ভিসা নিয়ে কাজ শুরু করার মাত্র কিছুদিনের মাথায় তার মৃত্যু হয় ঘটে ঐ প্রবাসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট