1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীর বন্যার্তদের পাশে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি, ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ প্রবাসীর উদ্যোগে বোয়ালখালীতে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে ষড়যন্ত্র ও হরতাল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বোয়ালখালীর লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ঢাকায় পাঠানো হচ্ছে ৮ জন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত পটিয়ায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন পটিয়ায় বাড়ির ছাদে থাই আনার ও মালটা চাষে প্রশংসায় ভাসছেন তরুণ আইনজীবী। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর যুব সমন্বয়ক মনোনীত হলেন আইভি রহমান এটা শুধু বন্যা নয়, প্রকৃতির অভিশাপ: আমাদের অসচেতনতার নির্মম পরিণতি —মোহাম্মদ আলী চরনদ্বীপে ২০০ অসহায় পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ

অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগে চট্টগ্রামের বাকলিয়া কল্পলোক আবাসিকে ৭টি ভবন সিলগালা

  • সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৬১ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টের

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়ম অমান্য করে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় বড়সড় শাস্তির মুখে পড়েছেন কল্পলোক আবাসিক এলাকার কয়েকজন ভবন মালিক। সিডিএ-র অভিযানে সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করার পাশাপাশি তিন মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিডিএ জানায়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিয়ম অমান্য করে নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় বড়সড় শাস্তির মুখে পড়েছেন কল্পলোক আবাসিক এলাকার কয়েকজন ভবন মালিক। সিডিএ-র অভিযানে সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করার পাশাপাশি তিন মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিডিএ জানায়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৩০ জুন) বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিডিএ সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনগুলোতে বাধ্যতামূলক সেটব্যাক (প্লটের সীমানা থেকে নির্ধারিত খালি স্থান) সংরক্ষণ না করা, অনুমোদিত নকশা থেকে বিচ্যুতি এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগে ১১টি স্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ধারা ১২(১) অনুযায়ী নকশাবহির্ভূতভাবে নির্মিত সাতটি বহুতল ভবন ও একটি অনুমোদনহীন গুদাম সিলগালা করা হয়।

সিলগালা করা স্থাপনাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া তিন ভবন মালিককে ১৩ লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, কোনো অবস্থাতেই নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা যাবে না। যদি এমন অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী সেই স্থাপনা অপসারণে চউক বাধ্য হবে। পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে সিডিএর অথরাইজড অফিসার-২ কাজী কাদের নেওয়াজ, সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার, সহকারী অথরাইজড অফিসার ফারুক আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট