1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

বোয়ালখালীতে দেশীয় ফলের সমাহারে জাতীয় ফল মেলা

  • সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫৫ পঠিত

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় ও মৌসুমি ফলের সমাহারে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও উন্নত জাতের ফলের প্রদর্শনী করা হয়।

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, শিবু কান্তি নাথ, দুর্গাপদ দেব, ফরিদুল আলম, লক্ষ্মণ কুমার কারণ ও জয়নাল আবেদীন।

মেলায় প্রদর্শিত ফলের মধ্যে ছিল ডেউয়া, আমড়া, কলা, বিলিম্বি, লুকলুকি, কামরাঙা, বরই, হরিতকি, বারি মাল্টা, কাঁঠাল, মাল্টা, চালতা, গাব, থাই পেয়ারা, ডেডিগেড মাল্টা, ডুমুর, আখ, ড্রাগন ফল, লটকন, সফেদা, আম, পেঁপে, ডাব, বেল, করমচা, আমলকী, লেবু, কাগজি লেবু, তরমুজ, কলম্বো লেবু, আনারস, তাল, চায়না সুগন্ধি লেবু, মাধবী পেয়ারা, জারা লেবু, হলুদ মাল্টা ও বারোমাসি কাঁঠাল। মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন ফলের জাত, পুষ্টিগুণ ও চাষাবাদ সম্পর্কে তথ্য জানার সুযোগ পান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট