1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় তিন গরু চুরি, কান্নায় ভেঙে পড়লেন কৃষকের স্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বাংলাদেশের ১৫ বছরের চুক্তি বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে “শিক্ষকের মর্যাদা ও মানসম্মত শিক্ষা: আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার

শাকপুরা বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি

  • সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬১ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালচাঁদ বাড়িস্থ শ্মশান প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জিয়া পরিষদ বোয়ালখালী শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বোয়ালখালী শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য বিপ্লব জলদাস, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বোয়ালখালী শাখার সহসভাপতি অমর বড়ুয়া, শাকপুরা লালচাঁদ বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক দেবু বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিপন বড়ুয়া, পুলিশ কর্মকর্তা পিটু বড়ুয়া, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, লিজন বড়ুয়া, শিশু কণ্ঠশিল্পী জিসন বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানভূমির প্রতিষ্ঠাতা সাংবাদিক অধীর বড়ুয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট